স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য স্মার্ট নাগরিক ও লিডারশিপ তৈরি করতে হবে -জুনাইদ আহমেদ পলক

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য স্মার্ট নাগরিক ও লিডারশিপ তৈরি করতে হবে -জুনাইদ আহমেদ পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ স্মার্ট নাগরিক ও লিডারশিপ তৈরির ক্ষেত্র হিসেবে তৈরি করা হবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজকে। দেশের তরুণ প্রজন্মের গবেষক ও উদ্ভাবকদের গবেষণার জন্য বড়ো পরিসরে সুযোগ করে দিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ১৮ কোটি টাকা ব্যয়ে ‘শেখ জামাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ ল্যাব’ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া ফেব্রিকেশন ল্যাব ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন  আরেকটি স্পেশালাইজ ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে তিনি জানান।

গতকাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘৭ম ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভাল ২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পলক বলেন, ভবিষ্যৎ গবেষণা এবং উদ্ভাবনের জন্য এসব সেন্টারে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও দেশের অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষুদে উদ্ভাবক ও গবেষকরা গবেষণার সুযোগ পাবে। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে হোল অব গভর্নমেন্ট অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যেতে চায় সরকার। এতে আমাদের তরুণ প্রজন্মের প্রত্যেকে সমানভাবে সুযোগ পাবে এবং তারা সৃজনশীল ও উদ্ভাবনী স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠবে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট সিটিজেন তৈরি করতে হলে শুধু পাঠ্য বইয়ের মধ্যেই থাকলে হবে না, আমাদের জ্ঞান আহরণের জন্য সম্ভাবনার দুয়ারগুলো উন্মোচন করে দিতে হবে।

প্রতিমন্ত্রী ছাত্রদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সরকার আগামী বছর এই ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল থেকে একটা ডিজিটাল টুইন্স তোমরা তৈরি করবে। যেটা পলকের মতো দেখতে হবে, পলকের কন্ঠে কথা বলবে, কোনো প্রশ্ন করলে এআই ব্রেইন হিসেবে আমার মতোই উত্তর দিবে।

এছাড়া আইডিয়া প্রকল্প থেকে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্রান্ট-এ স্পন্সর করা হবে এবং বড়ো পরিসরে আয়োজনের জন্য ৫০ লাখ টাকা প্রতিবছর প্রদান করা হবে বলে প্রতিমন্ত্রী জানান।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান সমন্বক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, সহকারী অধ্যাপক ও কার্নিভালের আহবায়ক রাসেল আহমেদ বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।