ভারতের উন্নয়ন অংশীদারিত্ব দিনদিন শক্তিশালী হচ্ছে -ভারতীয় হাই কমিশনার

ভারতের উন্নয়ন অংশীদারিত্ব দিনদিন শক্তিশালী হচ্ছে -ভারতীয় হাই কমিশনার

বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন অংশীদারিত্ব দিনদিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতেও এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে। বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ সচিবালয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অফিসকক্ষে দুই সদস্যের প্রতিনিধিদলের সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা পানি সম্পদ খাতসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

ভারতের হাইকমিশনার বলেন, শীঘ্রই দুই দেশের সচিব পর্যায়ে এবং ভারতে নির্বাচনের পরে মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে মর্মে ভারতীয় হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। প্রতিমন্ত্রী পানি সম্পদ খাতসহ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ভারতের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।