× Banner
সর্বশেষ
মৃত দাতার জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্ম দিলেন এক নারী ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ নরেন্দ্র মোদীকে ‘ভাই’ সম্বোধন করে আবেগপ্রবণ হলেন নেতানিয়াহু ১২০টি এয়ারবাস কিনবে চীন, জানালেন জার্মান চ্যান্সেলর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন – শিক্ষামন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আমিনুল হকের বৈঠক দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই – বাণিজ্যমন্ত্রী নবীগঞ্জে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ড. রেজা কিবরিয়া এমপি পরিকল্পনামাফিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনো বিকাশমান – বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্যসম্মত ন্যাপকিন সরবরাহে ঋতু নামে প্রকল্প গ্রহণ করা হচ্ছে -শিক্ষা উপমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) :  মেয়েদের মাসিক বিষয়ে সচেতন করতে এবং স্বাস্থ্যসম্মত ন্যাপকিন সরবরাহ করার লক্ষ্যে ‘ঋতু’ নামে একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

উপমন্ত্রী আজ রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে জাতীয় শিশু ফোরামের আয়োজনে ‘শিশুর চোখে মানসম্মত শিক্ষা ও করণীয়’ শীর্ষক শিশু সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি জানান, শিক্ষাঙ্গনে শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে সরকার আন্তরিক রয়েছে। এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা।

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, সরকার শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে এবং তাদের সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছে। কিন্ত সে তুলনায় শিক্ষকদের কাছ থেকে যথাযথ সেবা পাওয়া যাচ্ছে না। বরং সাম্প্রতিককালে শিক্ষক দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানির অভিযোগ আসছে।

সরকার এ সমস্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। সারা বাংলাদেশ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী এ সংলাপে অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..