× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

পিআইডি

মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্য গুরুত্বপূর্ণ -মৎস্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
স্বাস্থ্য রক্ষায় প্রাণী

যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা অধিকাংশই নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন। কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষায় প্রাণী স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ তা অধিকাংশ মানুষ ভুলে যায়। ওয়ান হেলথের মধ্যে মানুষ ও প্রাণী স্বাস্থ্যকে গুরুত্ব দেয়া হলেও পরিবেশের স্বাস্হ্যকে গুরুত্ব দেয়া হয়না। কিন্তু মনে রাখতে হবে পরিবেশের মধ্যে মানুষ আর প্রাণী আছে। বলেছেন  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা আজ ২৭ ফেব্রুয়ারী বিকালে সাভারে অবস্থিত ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরিতে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 নিরাপদ খাদ্য নিশ্চিত করণের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, খাদ্য উৎপাদনের বাড়ানোর কথা বলে থাকি কিন্তু খাদ্য নিরাপদ কীনা তা আমাদের দেখতে হবে। খাদ্য যদি নিরাপদভাবে উৎপাদিত না হয় তাহলে এ ধরণের খাদ্য দিয়ে আমাদের কোন লাভ নাই। শুধু বিল্ডিং থাকলে হবে না কাজ করতে হবে মানুষ দিয়ে তাদের আবার দক্ষ হতে হবে। গবেষণা পর্যায়ে যেমন বিজ্ঞানী লাগবে তেমনি মাঠ পর্যায়ে কর্মী লাগবে। উপদেষ্টা বলেন, প্রাইভেট সেক্টর সরকারের সাথে মিলেমিশে কাজ করলে জনগণের নিকট আরো বেশি মাত্রায় পৌঁছানো যাবে। প্রাইভেট সেক্টরকে প্রোফিট প্রাধান্য না দিয়ে সেবাকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান তিনি

পরে উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সাফওয়ান সদ্যের নামে মুল ফটকের নামকরণ উদ্বোধন করেন। এসময় শহীদ সাফওয়ান সদ্যের বাবা ডাঃ আখতারুজ্জামান লিটন, মাতা খাদিজা বিন জুবায়েদ শিল্পী, বোন আতকিয়া জামান তিশমা, বিসিএস লাইভস্টক একাডেমির কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি উপস্হিত ছিলেন।

 উপদেষ্টা বিসিএস লাইভস্টক একাডেমিতে Professional Skill Development Training Through ” Specialized Training Course (STC) For the Livestock Officers এর সমাপনী কোর্সে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত হন। এ কোর্সে বিসিএস লাইভস্টক ক্যাডারের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারেন সেজন্য আগামীকাল থেকে রাজধানী ঢাকার ২৫টি পয়েন্টসহ সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির ব্যবস্থা করবে। তিনি আরো বলেন, পণ্য সরবরাহ করে বাজারে যে কৃত্রিম উচ্চমূল্য রাখা হয় তার চেয়ে কম মূল্যে বিক্রি সম্ভব তা প্রমাণ করতেই এমন উদ্যোগ।

উল্লেখ্য, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারের লক্ষ্যে সরকারি অর্থে আন্তর্জাতিক মানের এই ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি স্থাপন করা হয়। এরমূল উদ্দেশ্য নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন নিশ্চিতে সঠিক পদ্ধতিতে গবাদিপশু পালন, সংক্রমণ প্রতিরোধ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা নিশ্চিত করা।

প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই) এর আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ বয়জার রহমান, এলআরআই এর পরিচালক ড. মো. মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তর ও এলআরআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বৈজ্ঞানিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..