× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

পি আই ভি

স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দেশের বিশাল জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর স্বল্পতা মোকাবিলায় সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের বিশেষভাবে উৎসাহিত করছে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের মানোন্নয়নে নতুন নতুন উদ্ভাবন এবং উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশে জনসংখ্যা বেশি, কিন্তু সেই তুলনায় স্বাস্থ্যসেবা দেওয়ার মতো মানুষের সংখ্যা কম। এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্য খাতের একটি বড় বড় অসুবিধা ও চ্যালেঞ্জ।” এই ঘাটতি পূরণে প্রযুক্তিনির্ভর ও আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সরকার বর্তমানে দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করছি। তবে পূর্ববর্তী সরকারগুলোর তুলনায় এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক বেশি সুসংহত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, প্রধানমন্ত্রী নিজেই স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে উৎসাহ দিচ্ছেন।

তিনি বলেন, স্বাস্থ্য উদ্যোক্তা খাত দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই খাতে নতুন চিন্তাভাবনা ও উদ্যোগ সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান বাড়াতে বড় ভূমিকা রাখবে।

দেশের চিকিৎসকদের মেধার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক খ্যাতনামা ও দক্ষ চিকিৎসক রয়েছেন, যাদের অনেকেই বিশ্বমানের নতুন নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করছেন। এর পাশাপাশি দেশের তৈরি ওষুধের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ের এবং তা বিশ্বের বিভিন্ন দেশে সুনাম কুড়াচ্ছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

কর্মশালায় দেশের স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও ডিজিটালাইজড করার জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর জোর দেন।


এ ক্যটাগরির আরো খবর..