× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার অপসারনের দাবিতে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
স্বাস্থ্য কর্মকর্তার অপসারন

স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ ও আট দফা দাবি নিয়ে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে ছাত্র নেতারা। খবরপেয়ে থানা পুলিশ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে দাবি আদায়ের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

রবিবার ১৬ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ এই হাসপাতাল থেকে দালাল সিন্ডিকেট দূরকরণ, সেবার মান বৃদ্ধিসহ আটটি দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদসহ ছাত্র নেতারা তাকে হাসপাতালের নিজ কক্ষে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। এসময় ছাত্র নেতারা হাসপাতাল প্রধান ডা. মনিরুজ্জামানের অপসারনের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা জানান, গত সাত মাস পূর্বে হাসপাতালের বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের জন্য হাসপাতাল প্রধান ডা. মনিরুজ্জামানের কাছে আট দফা দাবি পেশ করা হয়। কিন্তু অদ্যবর্ধি সেকোন দাবি বাস্তবায়ন করেননি। সেই দাবি নিয়েই পূনরায় তার কাছে ছাত্র সমাজের নেতৃবৃন্দরা আসেন। অতিদ্রুত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় ছাত্র নেতৃবৃন্দ তাদের আন্দোলন স্থগিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..