× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

নোয়াখালী প্রতিনিধি

স্বামীর সাথে অভিমান করে প্রাণ গেল গৃহবধূর

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
noakhali

নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহত গৃহবধুর নাম লিমা আক্তার(১৮) উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রামের দিনমজুর মো.রাজনের স্ত্রী ও একই ইউনিয়নের হক সাবের মেয়ে।

বুধবার ( ৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লিমা আক্তারের স্বামী জীবিকার তাগিদে চট্টগ্রাম এলাকায় ইটভাটায় কাজ করেন। লিমা বাবার বাড়িতে থাকেন। দুপুরের খাওয়া দাওয়া করে মোবাইল ফোনে তাহার স্বামীর সাথে কথা বলার পর সবার অগোচরে ঘরের শয়ন কক্ষে বিষ পান করে। পরে  লিমার মা বিষয়টি আচ করতে পেরে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবধূকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে স্বামীর সাথে অভিমানের জের ধরে এ ঘটনা ঘটেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চরজব্বর থানার অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষ পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..