× Banner
সর্বশেষ
স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে

নিউজ ডেস্ক

স্বামীর সঙ্গে অভিমান করে প্রাণ গেল গৃহবধূর

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০২২
স্বামীর সঙ্গে অভিমান করে প্রাণ গেল গৃহবধূর

নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্বামী ওপর অভিমান করে বিষ খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

নিহত গৃহবধূর নাম নূর জাহান বেগম (৩৬) সে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হীরাপুর গ্রামের জহির উদ্দিন হাজী বাড়ির কামাল উদ্দিনের স্ত্রী।

শনিবার (১৯ মার্চ) সকালের দিকে উপজেলার হীরাপুর গ্রামের জহি উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামালের সঙ্গে বেশ কয়েক বছর আগে পারিবারিক ভাবে নূর জাহানের বিয়ে হয়। কিছু দিন আগে কামাল প্রথম স্ত্রীর অগোচরে আরেক বিয়ে করে। এতে করে তাদের পারিবারিক জীবনে কলহ দেখা দেয়। একপর্যায়ে নূর জাহান আজ সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বিষ খেয়ে আত্মহত্যা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান স্বামী আরেক বিয়ে করায় পরিবারের সদস্যদের অজান্তে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..