× Banner
সর্বশেষ
সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী

স্বর্ণের দাম বেড়ে ৪৭ হাজার ৬৪ টাকা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। ভরিপ্রতি ২২ কারেটের স্বর্ণের দাম ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বুধবার বাজুস স্বর্ণের নতুন এ দাম নির্ধারণ করেছে। নতুন এ দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ৬৪ টাকা। ২১ ক্যারেটের দাম ৯৩২ টাকা বাড়িয়ে ৪৪ হাজার ৯৬৪ টাকা করা হয়েছে।

১৮ ক্যারেটের দাম ৯৯১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম ৫৮২ টাকা বাড়িয়ে ২৫ হাজার ৬৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ভরিপ্রতি ২১ ক্যারেট রূপার দাম ৩৫ টাকা বাড়িয়ে এক বাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সংগঠনের সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওলা জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। এটা কখনো বাড়ে আবার কখনো কমে।


এ ক্যটাগরির আরো খবর..