× Banner
সর্বশেষ
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডাকাত দলের সহযোগী স্বর্ণ ব্যবসায়ী আটক, স্বর্ণালঙ্কার টাকা উদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ৩১ আগস্ট, ২০২০
স্বর্ণ ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণ অলংকার বিক্রয়ের মুলহোতা তৌহিদুর রহমান কালুকে (৪৫) আটক করেছে পুলিশ।
এসময় তার নিকট থেকে ডাকাতি করা ২ ভরি ৮ আনা স্বর্ণ ও ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার (৩১ আগষ্ট) দুপুরে নাভারন তার নিজ দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক কালু শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও তন্নী জুয়েলার্সের মালিক।
নাভারণ “খ” সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, সম্প্রতি গত কয়েকদিন ধরে মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া নামক স্থানে একাধিক বাড়ীতে  ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির এমন অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করে। আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুর দোকান হইতে ২ ভরি ৮ আনা স্বর্ণ ও ১ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ডাকাত দলের সাথে এই দোকানদারের যোগসাজশ রয়েছে এবং বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা স্বর্ণালঙ্কার কালুর মাধ্যমে বিক্রয় করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..