× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

স্বর্ণ চোরাচালান মামলায় জড়িত আনসার সদস্য শাহীন কারাগারে

admin
হালনাগাদ: বুধবার, ২৬ জুলাই, ২০১৭

চট্টগ্রাম প্রতিনিধি (রাজিব শর্মা):চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানে দুর্নীতি দমন
কমিশনের (দুদকের) করা মামলায় শাহিন নামে এক আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার মামলার আসামি শাহিন মিয়া আদালতে আত্মসমর্পন করার পর চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, মামলার আসামি আনসার সদস্য শাহিন মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১ নভেম্বর দুবাই থেকে এয়ার এরাবিয়ার একটি বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আলাউদ্দিন চৌধুরী। ওইদিন তার ব্যাগ হারিয়ে গেছে অভিযোগ করে তিনি বিমানবন্দর ছাড়েন। পরদিন বিমানবন্দরের ‘হারানো ও প্রাপ্তি’ শাখায় আলাউদ্দিনকে নিয়ে হাজির হন বিমানবন্দরটির তখনকার ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী মোমেন মোকশেদ। তারা ব্যাগটি স্ক্যানিং করে তাতে ২৫টি সোনার বার পাওয়া যায়। এরপর সেখান থেকে সরে পড়েন মোমেন মোকশেদ ও আলাউদ্দিন। তখন পরিত্যক্ত অবস্থায় ২৫টি সোনার বার উদ্ধারের ঘোষণা দেন শুল্ক কর্মকর্তারা।

এ ঘটনায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর নগরীর পতেঙ্গা থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে একটি মামলা করা হয়। এই ছয়জন হলেন- চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপকের সাবেক ব্যক্তিগত সহকারী মোমেন মোকশেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমান, আনসারের সহকারী প্লাটুন কমাণ্ডার ইলিয়াস উদ্দিন, বিমানের ট্রাফিক হেলপার কে এম নুরুদ্দিন, আনসার সদস্য মাহফুজার রহমান ও শাহিন মিয়া এবং দুবাই প্রবাসী আলাউদ্দিন চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..