× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

নিউজ ডেস্ক

স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে ডোবায় ফেললেন নৌকার প্রার্থীর সমর্থকরা

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে ডোবায় ফেললেন নৌকার প্রার্থীর সমর্থকরা

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে ডোবায় ফেলার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর ৩-৪জন অনুসারী আহত হয়।

হামলার শিকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নাম দিদার হোসেন। তিনি  উপজেলার ৯নং দেওটি ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন তিনি বেলা ১১টার দিকে দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। কেন্দ্র থেকে বাহির হওয়ার কিছুক্ষণ পর নৌকার সমর্থক কিং মোজাম্মেলের লোকজন তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে একটি ডোবায় ফেলে দেয়। তিনি আরও অভিযোগ করেন এ ছাড়াও কয়েকটি ভোট কেন্দ্রে প্রবেশ করতে নৌকার সমর্থকরা তাকে বাধা দেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৯নং দেওটি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আমিন শাকিল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, দিদার মাঠিতে পড়ে গায়ে কাদা মেখে নাটক করেছে। উল্টো দিদারের সমর্থকদের হামলায় আমার ২০-২২জন অনুসারী আহত হয়। আমার কোন সমর্থক তার ওপর হামলা চালায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এমন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে বিয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..