× Banner
সর্বশেষ
সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করছে সরকার -রেলমন্ত্রী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করতে হবে -পানিসম্পদ মন্ত্রী দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন আগামী ১৬ মার্চ চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

স্থিতিশীলতার জন্য অসাম্প্রদায়িক সরকারের কোন বিকল্প নেই

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০১৬

বিশেষ প্রতিনিধি:আজ দুপুর ২টায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি এর সাথে মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।

মাননীয় হাইকমিশনার বাংলাদেশের দ্রুত উন্নতিতে খুব আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশের বিমান ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। মাননীয় মন্ত্রী রাশেদ খান মেনন ভারতীয় এয়ারপোর্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য ব্যবস্থাপনা গুলোর খুব প্রশংসা করেন এবং এখান থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা কিভাবে আরো ত্বরান্বিত করা যায় সে ব্যাপারে ভারতীয় সহযোগিতা কামনা করেন।

ভারতীয় হাইকমিশনার খুব সাদরে সহযোগিতা প্রদান করার ইচ্ছা প্রকাশ করেন। মন্ত্রী আরও উল্লেখ করেন উভয় দেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের অসাম্প্রদায়িক সরকারের কোন বিকল্প নেই।


এ ক্যটাগরির আরো খবর..