মানুষকে সাথে নিয়েই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ধূলিসাৎ করা হবে -স্থানীয় সরকার মন্ত্রী

মানুষকে সাথে নিয়েই স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ধূলিসাৎ করা হবে -স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা: দেশের ১৬ কোটি মানুষকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ ও স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী আজ ঢাকায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার পরিজন এবং অন্যদের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অনেক ষড়যন্ত্র হয়েছে। যা এখনো চলমান আছে। তবে তাদের সেই ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দিয়েছে। মন্ত্রী এ সময় ১৫ই আগস্টের বর্বরোচিত ও কলঙ্কিত অধ্যায় দেশের মানুষের সকল আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বলেন, বাংলার মাটিকে আর রক্তাক্ত হতে দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মানুষ স্বাধীনতা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়ে নিজেদের অধিকার আদায় করেছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ তথা সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলার মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করে বলেই প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা সংকটেও আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ-সহ জনপ্রতিনিধিরা মাঠে গিয়ে কৃষকের ফসল ঘরে তুলে দিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।