× Banner
সর্বশেষ
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক

টানা ভারী বৃষ্টিতে স্থবির মোংলা বন্দর

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
মোংলা বন্দর

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘ তৈরি হওয়ায় গত দুই দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবনসংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এ কারণে মোংলা বন্দরে অবস্থান করা পন্যবাহী জাহাজের মধ্যে দুটি জাহাজে পন্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। খালাস বন্ধ হওয়া বিদেশি জাহাজ দুটিতে কানাডা থেকে সার আমদানি করা হয়েছে।

আজ সোমবার (২৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।
মোংলা বন্দরের ৬ নম্বর বয়ায় নোঙ্গর করা পানামা পতাকাবাহী ‘এমভি ফেডারেল ইবুকু’ এবং হারবাড়িয়া ১১ নম্বর বয়ায় নোঙ্গর করা লাইব্রেরিয়া পতাকাবাহী ‘এমভি সেন্টিনেল’ জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, গত ২৯ জুলাই কানাডা থেকে ফেডারেল ইবুকি জাহাজে ২৯ হাজার ৫০০ টন সার আমদানি করা হয়। এরমধ্যে ৬ হাজার ৫০০ টন সার খালাস করা গেছে। এছাড়া একই দেশ থেকে গত ২৫ আগষ্ট সেন্টিনেল জাহাজে করে ২৬ হাজার টন সার আমদানি হয়।
সেটি থেকে খালাসই শুরু হয়নি।

গত দুই দিনের টানা বৃষ্টিতে জাহাজ দুটি থেকে সার খালাস বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমে গেলে পুনরায় সার খালাস করা হবে বলেও জানান তিনি। এছাড়া বন্দরে অবস্থান করা ক্লিংকার, জিপসাম, মেশিনারিসহ আরও ছয়টি জাহাজ থেকে পন্য খালাস ব্যহত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে গত দুই দিন ধরে টানা ভারী বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। ভেসে গেছে উপজেলার বিভিন্ন চিংড়ি ঘের। সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুন। মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, মোংলা এলাকায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে অন্তত এক হাজারের ওপরে চিংড়ি ঘের ডুবে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..