× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা গ্রেফতার ১ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

বরিশাল প্রতিনিধিঃ জেলার গৌরনদী উপজেলায় স্ত্রী হত্যার দায়ে মোস্তফা সরদার নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. আদীব আলী বৃহস্পতিবার সকাল পৌঁনে ১১টায় এ রায় দেন। রায় দেওয়ার সময় আসামি মোস্তফা সরদার আদালতে উপস্থিত ছিলেন। তিনি উপজেলার লাখোরাজ কসবা গ্রামের হাতেম আলী সরদারের ছেলে।

বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মজিবর রহমান জানান, স্ত্রী কহিনুর বেগমের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় তা নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। এর জের ধরে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হত্যা করা হয় কোহিনুর বেগমকে। দুপুরে কোহিনুরের বাবা আচমত আলী সরদার খবর পেয়ে জামাতা মোস্তফা সরদারের বাড়ি যান। গিয়ে ঘরের মাচায় মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। ওই দিনই গৌরনদী থানায় জামাতা মোস্তফা সরদারকে প্রধান করে চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজালাল খলিফা ওই বছরের ১২ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৬ অক্টোবর আদালত মোস্তফা সরদার, বুলু বেগম ও লাল মিয়া আকনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে প্রধান আসামি মোস্তফা সরদারকে মৃত্যুদন্ড এবং অপর দুইজনকে বেকসুর খালাস দেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..