× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

স্কুল ড্রেস না পড়ায় বের করে দিলো শিক্ষার্থীকে

admin
হালনাগাদ: সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ জেলার কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল ড্রেস না পড়ে এবং স্কুল ড্রেসের সাথে বোরকার কোন মিল না থাকায় পাঁচজন শিক্ষার্থীকে ক্লাশে থেকে বের করে দিয়েছিল বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিযোগ সুত্রে জানা গেছে, কালকিনি মডেল পইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজাদ হোসেন দশম শ্রেনীর গনিত ক্লাশ নিতে যায়। এসময় সহকারী শিক্ষক আজাদ হোসেন ক্লাশে বোরকা পরিহিত ছাত্রী রাইমা, জান্নাত, রুমি, সুমি ও মৌসুমী আক্তারকে ক্লাশ থেকে বেড় করে দেয়। এঘটনায় শিক্ষক আজাদ হোসেনের বিরুদ্ধে ক্ষোভে ফুশে উঠেছে স্কুলের শিক্ষার্থীরা। এদিকে স্কুল পড়–য়া সন্তানদের অপমানের ঘটনায় অভিবাবকরা জানতে পেরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে অবহিত করেন।

তবে এব্যপারে অভিযুক্ত শিক্ষক আজাদ হোসেনকে ফোনে যোগাযোগ করে না পাওয়া গেলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিস্তারিত বলেন।

কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম নজরুল ইসলাম প্রথমে এই বিষয় অস্বীকার করেন। তবে কিছুক্ষন পর সে বলেন তেমন কিছু হয় নাই, ডিসি স্যারে আসবে তাই স্কুল ড্রেস পরে আসতে বলা হয়েছিল। কিন্তু অনেকেই বোরকা পড়ে আসে যা আমাদের স্কুলের ড্রেসের সাথে মিল ছিল না। তাই এক শিক্ষক তাদের ক্লাসরুমে ঢুকতে বারং করলেও ১০ মিনিট পরই তাদের ক্লাসে ঢুকতে দেয়া হয়েছে। এবং  ওই শিক্ষককে শতর্ক করে দিয়েছি যাতে করে পূনরায় এঘটনা আর না ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..