× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য সুখবর

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও মদিনায় উদ্বোধন করা হয়েছে প্রবাসী সেবা কেন্দ্র (Expatriates Digital Center)। বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও জেদ্দা কনস্যুলেটের পরিচালনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের Access to Information- a2i প্রকল্পের সহযোগিতায় প্রবাসী সেবা কেন্দ্রসমূহ উদ্বোধন করা হয়।

বুধবার রাতে রিয়াদের স্থানীয় এক হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী সেবা কেন্দ্রের উদ্যোক্তা, প্রবাসী বাংলাদেশীসহ দূতাবাস ও a2i প্রকল্পের কর্মকর্তাগণ।

রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, প্রবাসী বাংলাদেশীদের সহজ ও সুন্দরভাবে সেবা প্রদান করা ও তাদের কষ্ট লাঘব করার জন্য প্রবাসী সেবা কেন্দ্রসমূহ কাজ করবে। ভবিষ্যতে সৌদি আরবের বিভিন্ন শহরে পর্যায়ক্রমে আরও সেবা কেন্দ্র খোলা হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রশংসা করে বলেন, দূতাবাসের সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রবাসীরা ছুটির দিনে ও অফিস সময়ের পরে এসব সেবা কেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন।

রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, কিছু সেবার জন্য দূর-দুরান্ত থেকে প্রবাসীদের আর দূতাবাসে আসার প্রয়োজন হবেনা। এতে প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। তবে যেকোন প্রয়োজনে দূতাবাসের দরজাও খোলা থাকবে, দূতাবাসে আগের মত সকল সেবাই অব্যাহত থাকবে।

তিনি বলেন, এসব কেন্দ্র দূতাবাস থেকে নিয়মিত নজরদারি করা হবে যাতে প্রবাসীরা ভালোভাবে সেবা গ্রহন করতে পারে এবং কোন হয়রানির শিকার না হয়। এ সময় a2i প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান সেবা কেন্দ্রের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, পাসপোর্ট নবায়নসহ প্রবাসীরা বর্তমানে আটটি সেবা এসব কেন্দ্র থেকে নিতে পারবে। তবে ভবিষ্যতে আরও বিভিন্ন সেবা কিভাবে দেয়া যাবে তা চাহিদার ভিত্তিতে বিবেচনা করা হবে। প্রবাসীরা এ সময় তাদের জন্য জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড সহ বিভিন্ন সেবা প্রাপ্তির দাবি জানান।

মিশন উপ প্রধান ডঃ এমডি নজরুল ইসলাম, কার্যালয় প্রধান ডঃ ফরিদ উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারেকুল ইসলাম সহ দূতাবাসের কর্মকর্তাগণ এ সময় বক্তব্য প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..