× Banner
সর্বশেষ
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে – শিক্ষামন্ত্রী পরকীয়ার অভিযোগে সংসার ভাঙছে থালাপতি বিজয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশুর প্রশ্ন, আঙ্কেল আপনি রোজা রাখেন? স্বরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল  শ্যামনগর পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি পার্বত্য চট্টগ্রামে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ পার্বত্য মন্ত্রীর জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার,আস্থা রাখুন -প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু   হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

সৌদি বাদশাহর সাথে ধর্ম প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

মক্কা আল মোকাররমা (সৌদি আরব), ৩১ মে :  ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সৌদি আরবের বাদশাহ খাদেমুল হারামাইন আশ শারিফাইন সালমান বিন আব্দুল আজিজ এর সাথে গতকাল রাত ৯ টায় মক্কার রাজ প্রাসাদে সাক্ষাৎ করেন।

মুসলিম ওয়ার্ল্ড লীগ আয়োজিত ‘কোরআন ও সুন্নাহর আলোকে মধ্যপন্থা ও উদারতার মূল্যবোধ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল সৌদি বাদশাহর সাথে সাক্ষাৎ করেন। ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন।

সাক্ষাৎকালে সৌদি বাদশাহ বাংলাদেশের বিষয়ে তাঁর গভীর আগ্রহের কথা প্রকাশ করেন। ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানান।

প্রতিমন্ত্রী এ সময় মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি বাদশাহর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করেন এবং সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন থাকবে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..