× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

সৌদি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানি কূটনৈতিকদের সৌদি ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি সরকার। সেই সঙ্গে তেহরান থেকে সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার তেহরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনায় ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের এই ঘোষণা দেয় সৌদি।

রোববার সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর এই ঘোষণা দেন। তিনি বলেন, ইরানি কূটনৈতিক মিশনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, তেহরানে সৌদি কূটনৈতিক মিশনের কর্মকর্তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা সৌদির পথে রওয়ানা দিয়েছেন।

রিয়াদে সংবাদ সম্মেলনে জুবেইর বলেন, শনিবার তেহরানে সৌদি দূতাবাসে হামলার সময় সৌদি কূটনৈতিকরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাহায্য চায়। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তা উপেক্ষা করে।

উল্লেখ্য, গত শুক্রবার সৌদি আরব শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে। আর এর প্রতিবাদে গত শনিবার শিয়া মতাবলম্বীরা ইরানের তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে পেট্রোলবোমা হামলা চালায়। এতে ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সূত্র : আল-জাজিরা


এ ক্যটাগরির আরো খবর..