× Banner
সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক

সৌদি আরবের জিডিপিকে ছাড়িয়েছে ভারতের ধনীদের সম্পত্তি

Kishori
হালনাগাদ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ভারতের ধনীদের সম্পত্তি

ভারতে ২০২৪-২৫ অর্থবর্ষে অতি ধনী ব্যক্তিদের ১৩ জন বেড়ে ২৮৪ জন। এই ধনকুবেরদের মিলিত সম্পত্তির পরিমাণ ট্রিলিয়ন ডলারকেও পার করে গিয়েছে, যা কিনা সৌদি আরবের জিডিপির থেকেও বেশি। হুরুন ইন্ডিয়ার একটি রিপোর্টে এসব তথ্য জানিয়েছে।

হুরুন ইন্ডিয়া তথ্য বলছে, ২০২২ সালে ভারতে (India) ধনকুবেরদের সংখ্যা ছিল ২৪৯ জন। ২০২৩ সালে তা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছিল ১৮৭ জনে। ২০২৪ এ আবার তা বেড়ে গিয়ে পৌঁছায় ২৭১ জনে। আর ২০২৪ অর্থবর্ষে তা সর্বোচ্চ ২৮৪ জনে পৌঁছেছে।

এ বিষয়ে হুরুন ইন্ডিয়ার এক কর্মকর্তার তরফে জানানো হয়েছে, যেভাবে দেশে ধনকুবেরদের সংখ্যা বাড়ছে, তাঁদের সম্পত্তির পরিমাণ বাড়ছে, তাতে এটা স্পষ্ট যে দেশও উন্নতির দিকে এগোচ্ছে।

রিপোর্ট বলছে, বিগত এক বছরে ভারতের (India) ধনী ব্যক্তিদের সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০ শতাংশ। আর দেশের এই ২৮৪ জন অতি ধনী ব্যক্তিদের মোট সম্পত্তির পরিমাণ ছাপিয়ে যাবে সৌদি আরবের জিডিপিকেও।

ভারতে (India) ধনী বলতে এই দুজনকেই মূলত বোঝানো হলেও আদানি-অম্বানি ছাড়াও এ দেশে যে আরো ধনকুবের রয়েছেন, সেটাই প্রমাণ করে দিল সাম্প্রতিক একটি পরিসংখ্যান। সদ্য প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী, বর্তমানে ভারতে (India) ধনকুবেরদের সংখ্যা ২৮৪ জন। তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে অতি ধনী ব্যক্তিদের সংখ্যা বেড়েছে ১৩ জন।


এ ক্যটাগরির আরো খবর..