সোয়া কোটি প্রবাসীর রেমিটেন্সই দেশের অর্থনীতির মুলভিত্তি: কর্মসংস্থানমন্ত্রী

প্রবাসী কর্মীরাই বাংলাদেশের গোল্ডেনবয়। প্রবাসে থাকা প্রায় সোয়া কোটি কর্মীর প্রেরিত রেমিটেন্সই বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূলভিত্তি। বিদেশের মাটিতে বাংলাদেশের কর্মীরা নানা প্রতিকূলতা জয় করে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করছে এবং সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ ঢাকার মিরপুরে ‘ঢাকা টেকিনিক্যাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট’ এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে সবচেয়ে বেশি কর্মী প্রেরণকারী দেশ। দিনে দিনে বিশ্বে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়ছে। বর্তমানে জাপানে শিক্ষক, টেক্সটাইলে প্রশিক্ষিত লোক এবং মহিলাকর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি প্রবাসী কর্মীদের ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর জন্য আহ্বান জানান।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, অতিরিক্ত সচিব (কর্মসংস্থান)

ড. আহমদ মুনিরুছ সালেহীন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের রিজিওনাল ম্যানেজার নাসিসাস সুলাইমান এবং প্রকল্প পরিচালক ড. প্রকৌশলী মোঃ সাকাওয়াৎ আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান বলেন, সুন্দর দেশের পরিকল্পনায় কারিগরি শিক্ষার অবদান অগ্রগণ্য।

তিনি আরোও বলেন, বিদেশের মাটিতে কোন বাংলাদেশি কর্মীকে যেন কাজহীন না থাকতে হয় তার জন্য প্রশিক্ষণ আবশ্যক এবং কোটা দিয়ে প্রবাসীর সন্তানদের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, মন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপনশেষে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ‘এলজি আরএসি ইনভার্টার ল্যাব’ উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।