সোলাদানার দেড় হাজার পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ 

সোলাদানার দেড় হাজার পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ 
পাইকগাছার সোলাদানা ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবারের মাঝে স্বল্প মূল্যের টিসিবি পন্য বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চারবান্ধা বাজার ও ভিলেজ পাইকগাছা মোড়ে কার্ডধারী প্রত্যেক  উপকারভোগীদের মাঝে ৪৭০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল, ২ কেজি সয়াবিন ও ২ কেজি ডাল প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে টিসিবি পন্য বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মহাসিনুর রহমান, আওয়ামী লীগ নেতা পঞ্চানন সানা, ট্যাগ অফিসার উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, শেখর কুমার ঢালী, নাসিমা বেগম ছাত্রলীগ নেতা রমজান সরদার ও জাবের হোসেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।