মাগুরা প্রতিনিধি : শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন সোনালী ব্যাংক মাগুরা শাখার বিদায়ী এজিএম মো: শরিফুল ইসলাম । রবিবার সন্ধ্যায় উৎসব চাইনিজ রেস্টুরেন্টে সোনালী ব্যাংক মাগুরা শাখার সম্মিলিত গ্রাহকবৃন্দ এ বিদায় সংর্বধনার আয়োজন করে ।বিদায় সংর্বধনার অনুষ্ঠানে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়াদি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক ঝিনাইদহের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: হাসিম উদ্দিন ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী এজিএম মো: শরিফুল ইসলাম , সাবেক অধ্যক্ষ কৃষ্ণপদ রায় , প্রভাষক শফিউ্ল্লাহ , এ্যাড. শংকর কুমার রায় , এ্যাড ওয়াসিকুর রহমান কল্লোল , মো: মিরন হোসেন প্রমুখ ।
বক্তারা বলেন , বিদায়ী এজিএম মো: শরিফুল ইসলামের মাগুরার গ্রাহকদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন । তার সার্বিক সেবার কারণে সোনালী ব্যাংকের গ্রাহকরা কৃতজ্ঞ গ্রাহকরা মাগুরা সোনালী ব্যাংককে এজিএম অফিস করার দাবি জানান । শেষে বিদায়ী অতিথি ও প্রধান অতিথিকে উপহার সামগ্রী প্রদান করেন গ্রাহকরা । অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক , ব্যবসায়ী ,সুধীজন সাংবাদিক উপস্থিত ছিলেন ।