× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

সোনালি ব্যাংক কেরানীগঞ্জ উপজেলা শাখায় জমি রেজিষ্ট্রেশনের পে-অর্ডারে অর্থ জালিয়াতির অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

কেরানীগঞ্জ উপজেলা থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি : সোনালি ব্যাংক কেরানীগঞ্জ (কোনাখোলা) উপজেলা শাখায় জমি রেজিস্ট্রেশনের পে-অর্ডারে অর্থ জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি পে-অর্ডারে ব্যাংক কর্তৃপক্ষ অতিরিক্ত ৫০ টাকা রশিদ ছাড়া গ্রহণ করছেন। লাইনে দাঁড়ানো এক ব্যক্তি জানান, জমি রেজিস্ট্রেশন করার পে-অর্ডার করতে এসেছি। কমিশন ছাড়াও ৫০ টাকা মাশুল গুনতে হচ্ছে আমাদের।

ব্যাংক কর্তৃৃপক্ষের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা জানান আমরা প্রতিটি পে-অর্ডারের জন্য কমিশন ছাড়াও ৫০ টাকা নিয়ে থাকি। এ টাকা ৫০ কিসের জন্য নিচ্ছেন জিজ্ঞেস করলে তারা এর কোনো সদুত্তর দিতে পারেনি।

বাংলাদেশ ব্যাংকের অভিযোগ নম্বরে ফোন করা হলে তারাও ফোন রিসিভ করে কতক্ষণ পর আবার লাইন কেটে দেয়। বাংলাদেশ ব্যাংকও অভিযোগ নম্বরটি ব্যবহার করছে নামে মাত্র। জনগণ এ নম্বরটি দিয়ে কোনো ভালো ফল পাচ্ছে না। জমি রেজিষ্ট্রেশনের পে-অর্ডারের অর্থ জালিয়াতির ৫০ টাকা কার পকেটে যাচ্ছে? পে-অর্ডার করতে আসা ভুক্তভোগী মানুষরা তা জানতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..