× Banner
সর্বশেষ
নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেলিম ওসমানের বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নিবে জাতীয় পার্টি

admin
হালনাগাদ: রবিবার, ২২ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় অভিযুক্ত সংসদ সদস্য সেলিম ওসমান তাঁর দল জাতীয় পার্টির কাছে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।

বিষয়টি নিয়ে অব্যাহত বিতর্কের মাঝে আজ রোববার দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে দেখা করে লিখিত বক্তব্য তুলে দিয়েছেন সেলিম ওসমান। একই সঙ্গে তিনি একটি ভিডিও দিয়েছেন এরশাদের কাছে।

এদিকে দলের নীতি-নির্ধারকদের সভায় তাঁর এই লিখিত বক্তব্য পর্যালোচনা করে সেলিম ওসমানের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

কয়েকদিন ধরে সেলিম ওসমানকে নিয়ে সমাজের প্রায় সর্বস্তরে আলোচনা-বিতর্কের ঝড় চলছে। কিন্তু এতকিছুর মধ্যেও তাঁর দল জাতীয় পার্টি ছিল আশ্চর্যজনকভাবে নীরব।

এই বিষয়ে সেলিম ওসমানকে নিয়ে জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে মহাসচিব রুহুল আমিন হাওলাদার বিবিসি বাংলাকে বলেন, ‘এই ঘটনায় জাতীয় পার্টি কিছুটা বিব্রত। দেশের বেশির ভাগ মানুষ যেটা ভাবেন সেটা বিবেচনা করেই দল পরিচালিত হয়। আর জনগণের সেন্টিমেন্টকে সম্মান জানানো এবং তাঁদেরকে সঙ্গে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

রুহুল আমিন হাওলাদার আরো বলেন, ‘এমপি সাহেবকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে সেলিম ওসমান আমাদের নেতার সঙ্গে দেখা করে তাঁর বক্তব্য তুলে ধরেছেন। প্রেসিডিয়ামের সভায় এটা নিয়ে আলোচনা হবে। আলোচনার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাতীয় পার্টির মহাসচিব জানান, বিষয়টিকে দল বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। চলতি মাসের মধ্যেই কিংবা তার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সেলিম ওসমান কী ব্যাখ্যা দিয়েছেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।

দল থেকে সেলিম ওসমানকে বহিষ্কার করা হতে পারে কি না-এই প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব জানান, এই ঘটনায় আদালত তদন্ত করতে বলেছেন। তাই এ বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করতে চান না।


এ ক্যটাগরির আরো খবর..