× Banner
সর্বশেষ
ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ডেস্ক

সেরা করদাতার তালিকায় মেহজাবীন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
mehjabin

দেশীয় টেলিভিশনের জনপ্রিয়তার তুঙ্গে থাকা তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন।

এদিকে বিগত বছরগুলোর মতো এবারো সেরা করদাতার হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। এদের মধ্যে ছয় জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন। এরমধ্যে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ তিনজন সেরা করদাতা হয়েছেন এবার।

১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গ্যাজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন মেহজাবীন চৌধুরী, মাহফুজ আহমেদ, ও পিযুষ বন্দোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ছোট পর্দাতেই কাজ করছেন তিনি। গত কয়েক বছর ধরে বাংলা নাটকে অভিনেত্রী হিসেবে শীর্ষ জনপ্রিয়তায় রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..