× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সেভেরোদনেৎস্ক শহর দখলের জন্য ভয়াবহ যুদ্ধ করছে রুশ বাহিনী

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
সেভেরোদনেৎস্ক শহর দখলের জন্য ভয়াবহ যুদ্ধ করছে রুশ বাহিনী

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের সেভেরোদনেৎস্ক শহর দখলের জন্য ভয়াবহ যুদ্ধ করছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ইউক্রেনের সেনাদের সঙ্গে তাদের যুদ্ধ চলেছে বলে জানিয়েছেন ইউক্রেনের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি ড্যানিলভ। রুশ বাহিনী আমাদের লোকদের মারছে। তারা আমাদের সামরিক বাহিনীকে দিনরাত গোলাবর্ষণ করছে।

দেশটির পূর্ব লুহানস্ক অঞ্চলের সেনাবাহিনীর প্রধান সের্হি হেইডে বলেন, সার্বিকভাবে পরিস্থিতি কঠিন। আমাদের সেনারা সীমানা রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে সেভেরোদনেৎস্কে ভয়াবহ লড়াই চলছে।

সেভেরোদনেৎস্কের রক্ষার দায়িত্বে থাকা এই সেনাপ্রধান আরও বলেন, শহরের সাধারণ নাগরিকদের অবস্থা দুর্বিষহ। প্রধান সেতুতে আগুন লেগেছে। তাই বাইরে থেকে পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া এই শহরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। তবে ইউক্রেনীয় সেনারা এই শহরের একটি ছোট এলাকা দখল করে রেখেছে বলে তিনি দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..