× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধ সেবাইতের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ১ জুন, ২০২৫
সেবাইতের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মন্দিরের বৃদ্ধ এক সেবাইতের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১জুন) দুপুরে কোটালীপাড়া উপজেলার ওয়াবদা খালের রামশীল সুইস গেইটের পাশ থেকে ৭০ বছর বয়সী বুদ্ধিমন্ত সরকার নামের ওই সেবাইতের লাশ উদ্ধার করা হয়। বুদ্ধিমন্ত উপজেলার নৈয়ারবাড়ি এলাকার “সদাচার সেবাশ্রম ও মন্দিরের” সেবাইত ছিলেন। তিনি ওই গ্রামের কুট্টিশ্বর সরকারের ছেলে।

প্রতিবেশী মৃন্ময় সরকার জানান, ৫-৬ বছর ধরে বুদ্ধিমন্ত সরকার “সদাচার সেবাশ্রম ও মন্দির”এর সেবাইত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাতে তিনি ওই সেবাশ্রমে থাকতেন। মাঝে মধ্যে বাড়িতে গিয়ে থাকতেন। গত শুক্রবার (৩০ মে) সকাল থেকে তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিল না। রবিবার দুপুরে রামশীল সুইস গেটের পাশে বস্তাবন্দি অবস্থায় বুদ্ধিমন্তের লাশ পাওয়া যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, গত ২-৩দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না বুদ্ধিমন্ত সরকারের। রবিবার দুপুর ১২টার দিকে রামশীল সুইস গেটের পাশে সন্ধেহজনক একটি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার মধ্যে ওই সেবাইতের লাশ উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..