× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ভোলায় মদনমোহন জিউ মন্দিরের ভেতর থেকে সেবাইতের ঝুলন্ত লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

মন্দিরের ভেতর থেকে উদ্ধার হল সেবাইতের ঝুলন্ত লাশ। নির্মল ভট্টাচার্য (৫৫) নামে এক সেবাইতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত আনুমানিক  ৯টার দিকে ভোলা শহরের খাল পাড় এলাকার শ্রী শ্রী মদনমোহন ঠাকুর জিউর মন্দিরের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নির্মল খুলনা জেলার পাইপগাছা থানার হরিঢালী গ্রামের বৈদ্যনাথ ভট্টাচার্যের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত সেবাইত প্রায় ২ বছর ধরে ভোলার শহরের খাল পাড় সংলগ্ন তরকারি বাজার এলাকার শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দিরের সেবাইতের দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মন্দিরের কর্মরত অঞ্জলি রানী চক্রবর্তীর সঙ্গে প্রণামী নিয়ে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়। এ নিয়ে অঞ্জলি রানী মন্দির কমিটির কাছে অভিযোগ দায়ের করেন।

পরে মন্দির কমিটির লোকজন সেবাইত নির্মল ভট্টাচার্যের সঙ্গে কথা বলে। এ ঘটনা নিয়ে বুধবার সকালে বসবে বলে তারা তাকে জানিয়ে চলে যায়। রাত ৯টার দিকে মন্দিরের অন্যান্য লোকজন মন্দিরের ভিতরে তার ঝুলন্ত লাশ দেখে ডাকচিৎকার করে।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা ওই সেবাইতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি কি আত্মহত্যা নাকি অন্যকিছু তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।

তিনি আরও জানান, ওই মন্দিরের প্রতিটি সিসি ক্যামেরা ভিডিও পুলিশ সংগ্রহ করছে।


এ ক্যটাগরির আরো খবর..