× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

সেবা খাত নিয়ন্ত্রণেই আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত সম্ভব

admin
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  যথাযথ আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মানে হচ্ছে বিভিন্ন আয়ের গ্রাহকদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবা নিশ্চিত করা। আর গ্রাহক হিসেবে বিভিন্ন আয়ের মানুষের উপস্থিতি পুরো আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়ায়। বললেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশীয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর নেটওয়ার্ক এসইএসিইএন-এর সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. আতিউর বলেন, আর্থিক সেবা খাত যদি স্থিতিশীল থাকে তবে আর্থিক সেবার ক্রয়মূল্য কমে আসে এবং এর ফলে আরো বেশি বেশি গ্রাহক আর্থিক সেবা নিতে আগ্রহী হয়ে ওঠেন। অর্থাৎ আর্থিক সেবা খাতের স্থিতিশীলতার ফলেও আর্থিক অন্তর্ভুক্তি ঘটে।

এসইএসিইএন-এর পক্ষ থেকে গ্লেন টাস্কি সেমিনারের এই অধিবেশন অংশ নিয়েছেন ভারত, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, নেপাল ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও এক্সিকিউটিভ ডাইরেক্টর পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নেয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনায় ড. আতিউর বলেন- বাংলাদেশ ব্যাংক আর্থিক অন্তভুর্ক্তির ক্ষেত্রে কৃষি, এসএমই, নারী উদ্যোক্তদের উৎসাহ প্রদান এবং সবুজ অর্থায়নের ওপর জোর দিয়েছে।

তিনি আরো বলেন, যে সচরাচর যারা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত থাকেন বা তুলনামূলক কম সেবা পান সেসব গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বর্গাচাষীদের জন্য ঋণ কর্মসূচি এবং মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের মতো উদ্ভাবনীমূলক উদ্যোগগুলোকে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।

এক্ষেত্রে ক্ষুদ্র ঋণ সংস্থা এবং মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রদানকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একযোগে কাজ করে সুফল পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..