× Banner
সর্বশেষ
জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

সেনবাগে ১০ টাকা মূল্যের চাউল আত্মসাতের অভিযোগ 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
চাউল আত্মসাতের অভিযোগ 

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের খাদ্য বন্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাউল কার্ডধারীদের মধ্যে বিতরণ না করে আত্বসাতের অভিযোগে ডিলার কুতুবউদ্দিনের বিরুদ্ধে।
গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন। ৫৩/২০২২ নং স্বরকে এক পত্রে ব্যবস্থা গ্রহনের  ওই লিখিত অভিযোগটি দেওয়া হয়।
লিখিত অভিযোগে বলা হয়েছে,সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওয়তায় এলাকার অসহায় ও নিরিহ লোকজনের জন্য ১০ টাকা মূল্যের ৩০ কেজি করে চাউল বিতরণ করার জন্য কুতুবউদ্দিনকে খাদ্য বন্ধব ডিলার হিসাবে নিয়োগ প্রধান করে। কিন্তু ডিলার কুতুবউদ্দিন ১০জন কার্ড ধারীর নাম অন্তর্ভুক্ত করে ওই কার্ডগুলো নিজের নিকট রক্ষিত রেখে দেয়। কিন্তু কার্ডধারীরা বিষয়টি অবহিত ছিলোনা। ডিলার ওই কার্ডের চাউল উত্তোলন করে আত্মসাত করে অন্যত্র বিক্রি করে দেয়।
সম্প্রতি কার্ডগুলো অনলাইন কার্ডক্রম শুরু হলে ডিলার কুতুবউদ্দিন নিজে কার্ডগুলো অনলাইন করাতে গেলে বিষয়টি ধরা পড়ে। এরপর চেয়ারম্যান ওই ১০জন কার্ডধারীকে তার কার্যালয়ে ডেকে আনলে তারা তাদের নামে ১০টার মূল্যের চাউলের জন্য কার্ড ইস্যু হয়েছে বলে কিছুই জানেননা বলে অভিযোগ করেন। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন অসহায় ও দুস্থদের চাউল আত্বসাতের প্রতিকার চেয়ে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য মহাপরিচালক খাদ্য অধিদপ্তর ঢাকা, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নিকট লিখিত অভিযোগে দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..