সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে ভারতের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে ভারতের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে ভারতের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া ভারতীয় ঋণ সহায়তা চুক্তি এর আওতায় বিআরটিসি’র জন্য ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস সংগ্রহের বিষয়ে আলোচনা হয় এবং এ বছরের মধ্যেই ঢাকা ও চট্রগ্রাম মহানগরীর জন্য প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক বাস সরবরাহ করার জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রিক মটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা২০২৩ প্রণয়নের কাজ করছে। এ মাসের মধ্যেই নীতিমালাটি মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হবে।

পরে মন্ত্রীর সাথে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত Heru Hartanto Subolo সাক্ষাৎ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।