× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ সিটও পাবে না’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০সিটও পাবে না। কাজেই তারা আবারও বাকশালী কায়দায় জোর করে ক্ষমতায় যাবার চেষ্টা করছে।

তিনি বলেন, এ বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচন, আর দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন চাইছে। জনগণের কল্যাণ করবে এমন নতুন সরকার চাইছে মানুষ। কাজেই এই সরকার জানে তাদের পায়ের নিচে মাটি নেই।

বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম, সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম, সাবেক করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..