× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

সুন্দরবনের বাঘ ও মানুষের দ্বন্দ্ব সংঘাত কমানো ও বনজীবিদের নিরাপত্তা নিশ্চিত করা সহ টেকসই বনজ সম্পদ আহরণের লক্ষে মঙ্গলবার(৩১ মার্চ) দিনব্যাপী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন বরষা রিসোর্টে ওয়াইল্ডটিমের বাস্তবায়নে বনজীবিদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইকোটেক্স ও ইকোনিট এর অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় একশত বনজীবিদের অংশ গ্রহণে প্রশিক্ষণে টেকসই পদ্ধতিতে সুন্দরবনের মধু আহরণ, বাঘ ও কুমিরের আক্রমণে নিহত বা আহত বনজীবির ক্ষতিপূরণ পাওয়ার নিয়মাবলী, বৈধ পাশ নিয়ে সুন্দরবনে প্রবেশ, সুন্দরবনে ব্যবহার নিষিদ্ধ সরঞ্জাম, আহরণ নিষেধ মাছের জাত/প্রজাতী, আকার/সাইজ, জরিমানা/শাস্তির বিধান, বিএলসি সংখ্যার সীমা, বন আইন সহ অন্যান্য বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ওয়াইল্ডটিম কর্মকর্তা আবু জাফর, সনজিৎ কুমার মন্ডল, মুজিবুল ইসলাম সহ বনবিভাগের কর্মকর্তা।

বিকালে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। প্রধান অতিথি বক্তব্যে বনজীবিদের সঠিক নিয়মে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুমে মধু সংগ্রহ ও বাজারজাতকরণ, বন্যপ্রাণীকে ক্ষতিসাধন না করা, বনজীবিদের নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করেন।

ওয়াইল্ডটিম কর্মকর্তা সনজিৎ কুমার মন্ডলের সঞ্চালনায় বনবিভাগ মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ ফরেস্টার ফায়েজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা আলি হোসেন মুহাম্মদ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য রনজিৎ বর্মন। বক্তব্য রাখেন মৌয়াল আদম আলী, শফিকুল ইসলাম, কালাম গাজী প্রমুখ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী বনজীবিদের মধ্যে ফাস্টএইড বক্স ও টিশার্ট প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বনজীবিরা বক্তব্যে সুন্দরবনের টেকসই সম্পদ সংগ্রহকালীন বনদস্যুদের থেকে নিরাপত্তা, আহরিত মধুর ন্যায্য মূল্য সহ অন্যান্য দাবীর তুলে ধরেন।
উল্লেখ্য যে, সুন্দরবন সুরক্ষা, বনজীবিদের নিরাপত্তা, বন্যপ্রাণী সুরক্ষা, টেকসই সম্পদ আহরণ বিষয়ে ওয়াইল্ডটিম শ্যামনগর উপজেলায় এক যুগের অধিক সময় কাজ করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..