× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আ.লীগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ওসমানী মিলনায়তনে সার্বিক সাহিত্য প্রকাশনী আয়োজিত ‘রুখে দাও লেলিহান’ ও ‘জাতীয় সংসদে শাজাহান খান এমপি’ বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, ‘ এক এগারোর পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। জননেত্রী শেখ হাসিনা জেল থেকে বেড়িয়ে আসবেন, তারপরে নির্বাচনে যাব এবং জয়লাভ করে সরকার গঠন করব। আমরা (আওয়ামী লীগ) প্রতিটি পদক্ষেপই বাস্তবায়ন করেছি এবং আওয়ামী লীগ একইভাবে প্রতিটি পদক্ষেপেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।’

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের তাণ্ডবে শতাধিক লোক নিহত ও আহতের ঘটনা তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত যা করেছে শাজাহান খানের এই দুটি বইয়ে সেটি দালিলিক প্রমাণ হয়ে থাকল।

অনুষ্ঠানে শাজাহান খান বলেন, সারাদেশে ২০১৩ থেকে ২০১৫ সালে বিএনপি-জামাত দেশে যে বিভীষিকাময় পরিস্তিতির সৃষ্টি করেছিলো, সেদিন যদি আমরা শ্রমিক-কর্মচারীরা মিলে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে না তুলতাম তাহলে আর এই দিন দেখা যেত না।

সার্বিক সাহিত্য প্রকাশনীর প্রকাশক সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাসদ নেত্রী শিরীন আক্তার, সাংবাদিক আবেদ খান, মুক্তিযোদ্ধা ইসমত কবির গামা।


এ ক্যটাগরির আরো খবর..