× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী

সুনামগঞ্জে শীর্ষ জুয়ারীকে আটকের পর পুলিশ ফাঁড়ি থেকে ছেড়ে দেয়ার অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ সুনামগঞ্জের তাহিরপুরে ‘শিলং তীর’ খেলার আয়োজক এক শীর্ষ জুয়ারীকে আটকের পর পুলিশ ফাঁড়ি থেকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।’

আটককৃতর নাম তৌফিক মিয়া। সে উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী বালিয়াঘাট গ্রামের নুর ইসলামের ছেলে এবং এলাকায় ভারতীয় ‘শিলং তীর’ খেলার মুল হোতা।’

স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার সীমান্তবর্তী বালিয়াঘাট বাজার থেকে বুধবার সন্ধায় ‘শিলং তীর’ খেলার আয়োজক শীর্ষ জুয়ারি তৌফিককে জুয়ার টোকেন ও বিপুল পরিমাণ টাকা সহ ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আবু মুসা আটক করে নিয়ে যান।’

এর পরপরই ওই জুয়ারীর স্বজনরা তাকে ছাড়িয়ে নিতে পুঁলিশ ফাঁড়িতে আসলে ফাঁড়ির ইনচার্জ অর্ধলক্ষ টাকা উৎকোচ দাবি করেন। এক পর্যায়ে স্বজনদের সাথে ২০ হাজার টাকায় রফাদফার মাধ্যমে রাত ১০টার দিকে সেই জুয়ারীকে পুলিশ ফাঁড়ি থেকেই ছেড়ে দেন পুলিশের ওই কর্মকর্তা।’

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার শীর্ষ জুয়ারী তৌফিক গত প্রায় দু’বছর ধরে সীমান্তবর্তী বালিয়াঘাট নতুন বাজারে ভারতীয় ‘শিলং তীর’ খেলার আয়োজন করে আসছে। তৌফিকের পাতানো শিলং তীর খেলার ফাঁদে পড়ে এলাকার যুবক, শ্রমিক ও নি¤œ আয়ের কয়েক শতাধিক পরিবারের লোকজন নি:স্ব হয়ে গেছেন। ’

তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আবু মুসার নিকট(০১৭১৫-৮৫৭৮৯৯) বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে জানতে চাইলে তিনি তৌফিককে আটকের সত্যতা স্বীকার করে বলেন, এলাকার লোকজন তদবির করায় প্রথমবারের মত তাকে শাসিয়ে ছেড়ে দিয়েছি,কোন রকম উৎকোচ নেইনি।’

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বললেন, এ ব্যাপারে ফাঁড়ির ইনচার্জ পুর্বে আমাকে কিছুই জানায়নি, লোকমুখে ঘটনাটি বৃহস্পতিবার বিকেলেই জানতে পেরেছি।’


এ ক্যটাগরির আরো খবর..