× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন

ডেস্ক

কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন

বারাণসী, ১২ জুলাই ২০২৬: উদীয়মান কবি, গবেষক এবং আইনবিদ সুদীপ চন্দ্র হালদার ভারতের ঐতিহ্যবাহী কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় (Banaras Hindu University-BHU) থেকে আইন বিষয়ে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১১ জুলাই আইন অনুষদের ডিনের কার্যালয়ে তাঁর ভাইভা-ভোসে (মৌখিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিধি অনুসারে ভাইভা সফলভাবে সম্পন্ন করার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে পিএইচডি ডিগ্রির জন্য যোগ্য ঘোষণা করা হয়। আগামী সমাবর্তনে তাঁর হাতে আনুষ্ঠানিক ডিগ্রি সনদ তুলে দেওয়া হবে।

সুদীপ চন্দ্র হালদারের গবেষণার বিষয় ছিল ‘সমসাময়িক দণ্ডনীতি’, যেখানে অপরাধ বিচারব্যবস্থা ও দণ্ডনীতির সমকালীন বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা হয়েছে।

শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য

শিক্ষাজীবনের শুরু থেকেই সুদীপ চন্দ্র হালদার কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছেন। বাগেরহাটের একটি বিদ্যালয় থেকে জুনিয়র ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের পাশাপাশি তৎকালীন প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত প্রশংসাপত্র লাভ করেন। মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে গোল্ডেন জিপিএ-৫ অর্জনের কৃতিত্বও তাঁর।

পরবর্তীতে তিনি খুলনা পাবলিক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক এবং এডএক্সেল বোর্ডের অধীনে এ-লেভেল সম্পন্ন করেন। এরপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্সসহ স্নাতক ডিগ্রি এবং নয়ডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনাল অ্যান্ড সিকিউরিটি ল বিষয়ে বিশেষায়িত এলএলএম সম্পন্ন করেন।

গবেষণা ও সাহিত্যচর্চায় সমান সক্রিয়

ডক্টরেট অর্জনের পর সুদীপ চন্দ্র হালদার ভাইভা বোর্ডের সদস্য, গবেষণা-তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করিয়ে তাঁদের আশীর্বাদও কামনা করেন।

ভাইভা বোর্ডে আইন অনুষদের ডিন অধ্যাপক প্রদীপ কুমার সিং, গবেষণা-তত্ত্বাবধায়ক ড. ববিতা বেরাইয়া, অধ্যাপক জয় প্রকাশ রায়, অধ্যাপক রাজু মাঝি, অধ্যাপক শৈলেন্দ্র কুমার গুপ্ত, অধ্যাপক বিভা ত্রিপাঠীসহ অনুষদের জ্যেষ্ঠ শিক্ষকরা উপস্থিত ছিলেন। বহিঃপরীক্ষক হিসেবে অংশ নেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাগেশ্বরী দেশওয়াল।

সাহিত্যচর্চার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় সুদীপ চন্দ্র হালদার। কবিতা ও গবেষণার মাধ্যমে তিনি ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে স্বীকৃতি অর্জন করেছেন।

তাঁর এই একাডেমিক সাফল্যে সাহিত্য, শিক্ষা ও গবেষণা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ গবেষণা ও কর্মজীবনের সাফল্য কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..