× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

সীমান্ত অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

সীমান্তে পৃথক অভিযানে  মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ  চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার  (১৫ ডিসেম্বর ২০২৫) বেনাপোল  আইসিপি ও  বেনাপোল বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানিয়েছে, অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট , শাড়ি, কম্বল, শাল চাদর এবং কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন ধরণের মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮৮ হাজার  ৫০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তে বিজিবির এমন আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..