সিসিকের উচ্ছেদ অভিযান চলমান,মালামাল জব্দ

সিসিকের উচ্ছেদ অভিযান চলমান,মালামাল জব্দ

ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০ মার্চ বুধবার সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বিশ্বজিৎ দেবের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় ফুটপাতে জন চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনার দায়ে বিভিন্ন দোকান মালিকদের নগদ অর্থ জরিমানা ও ভ্রাম্যমাণ ফলের দোকান উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।