× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ৫ প্রতিষ্ঠানকে ৪০০০০ টাকা জরিমানা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
syleht

নকল কয়েল বিক্রির অপরাধে সিলেটে ৫টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহায়তায় ছিলেন ব্যাটালিয়ান আনসারের একটি দল।

এসময় নগরের বিভিন্ন দোকানে চায়না কয়েলের নামে উৎপাদিত ট্রেডমার্ক বিহীন নকল কয়েল বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর হাউজিং স্টেট এলাকার ইয়ান এন্টারপ্রাইজকে ২৫ হাজার, শিবগঞ্জ এলাকার মেসার্স ইসলাম ব্রাদার্সকে ৫ হাজার, বন্দরবাজারের মনির অ্যান্ড সন্সকে ৫ হাজার, উপশহরের নিউ সিটি স্টোরকে ২ হাজার ও সামি স্টোরকে আরও ৩ হাজারসহ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অভিযানকালে বিভিন্ন নামে প্রায় ৬০০ প্যাকেট নকল চায়না কয়েল জব্দ করে তা বিনষ্ট করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..