× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে টিলা ধসে শিশুর মৃত্যু

Dutta
হালনাগাদ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
syleht

সিলেটে সদরে ভারী বর্ষণের কারণে চা বাগানের টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় বাড়ির ওপর টিলার মাটি ধসে পড়লে শিশুটি চাপা পড়ে।

নিহত অর্চনা সিলেট সদর উপজেলার খাদিমনগর খাদিম চা বাগানের বুলবুল ছত্রীর মেয়ে।

খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান বলেন, গত দুই দিনের টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে টিলার পাদদেশে থাকা বুলবুল ছত্রীর ঘরের ওপর ধসে পড়ে। স্থানীয়রা মাটি খুড়ে চাপা পড়া অবস্থা থেকে বুলবুল ছত্রী, তার স্ত্রী এবং চার বছরের এক শিশুকে উদ্ধার করেন। এ সময় মাটির নিচে নিখোঁজ ছিল শিশু অর্চনা। প্রায় দুই ঘণ্টা পর মাটিচাপা পড়ে মৃত অবস্থায় অর্চনাকে উদ্ধার করা হয়।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, সিলেটে দুই দিন ধরে ভারী বর্ষণের কারণে টিলার পাদদেশে বসবাসকারীদের সতর্ক করে একাধিকবার মাইকিং করা হয়েছে। শনিবার ভোরে টিলার মাটি ধসে অর্চনা নামের শিশুটি মারা যায়। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মৃত শিশুর বাড়িতে যাই। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুর পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আরও ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..