× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে একুশে টেলিভিশনের জন্মদিন পালন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
সিলেটে একুশে টেলিভিশনের জন্মদিন

সিলেটে একুশে টেলিভিশনের জন্মদিন পালন করা হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহরে সিলেটের নজরুল একাডেমি মিলনায়তনে কেক কাটা হয়। এ সময় শুভেচ্ছা জানাতে গিয়ে সুধীজনেরা বলেন- দেশের গণমাধ্যমে নতুন ধারার সৃষ্টি করেছিলো একুশে টেলিভিশন। আর সেই ধারা এখনো প্রবাহমান। একুশে টেলিভিশন স্বতন্ত্র বৈশিষ্ট বজায় রেখে দেশের স্বার্থে, মানুষের জন্য কাজ করছে বলে মন্তব্য করেন তারা।

একুশে টেলিভিশনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েছ খছরুর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন; সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জাতীয়পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন, সিনিয়র সাংবাদিক ও বালাগঞ্জ কলেজের প্রিন্সিপাল লিয়াকত শাহ ফরিদী, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী এটিএম হাসান জেবুল, মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এমদাদ হোসেন, সম্ভাব্য মেয়র প্রার্থী ও কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তপন মিত্র, জাতীয়পার্টির কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান ডালিম, জেলা যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, ফটো সাংবাদিক এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারন সম্পাদক আসকার আমিন রাব্বী, নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, দৈনিক উত্তরপূর্বের চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল পারভেজ, বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি এস সূটন সিংহ, সাংবাদিক মাহমুদ খান, সাংবাদিক মাইনুল হাসান টিটু, এলজিইডি টিকাদার কল্যান এসোসিয়েশন সিলেটের সহ সভাপতি আবুল কালাম, এসিড সন্ত্রাস নির্মুল কমিটি-এসনিক’র সাধারন সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, সিলেটের প্রাচীনতম সংবাদপত্র এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী হাজী ইসমাইল হোসেন, উত্তরপূর্বের চিফ ফটো সাংবাদিক শঙ্কর দাস, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট সেলিম আহমদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..