× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

সিলেটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার (০৩ মার্চ) ভোরে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের ছালিক মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ছালিক মিয়ার ছেলে শামীম আহমদ জানান, রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। এতে বসত ঘরের ৬টি কক্ষসহ মালামাল ও বারান্দায় রাখা মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। এমনকি আগুনে পুড়ে পাকা দেয়ালও ধ্বসে পড়ে।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির লোকজনের।

গ্রামের বাসিন্দা শাহজাহান লিটন বলেন, এলাকার লোকজন ছুটে আসার আগেই বসত ঘরসহ মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার খবরে সিলেট ফেঞ্চুগঞ্জ সার ফ্যাক্টরির দমকল বাহিনীর ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

রান্না ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত পারে বলে ধারণা দমকল বাহিনী কর্মীদের।


এ ক্যটাগরির আরো খবর..