× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

সিরিয়ায় বিদ্রোহী নেতা নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার সিরিয়ায় বিমান হামলায় বিদ্রোহী গ্রুপগুলির মধ্যে সবচেয়ে সংগঠিত দলটির নেতা নিহত হয়েছে। বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় এ হামলা চালায় সরকারি বাহিনী।

নিহত জাহরান আলুশ (৪৪) ছিলেন আর্মি অব ইসলাম দলটির নেতা। রাজধানী দামেস্ক এলাকায় যে কয়টি গ্রুপের শক্তিশালী অবস্থান ছিল আর্মি অব ইসলাম সেগুলির একটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা অনলাইন জানিয়েছে, শুক্রবার বিমান হামলায় জাহরানসহ আরো পাঁচ নেতা নিহত হয়েছে।  সিরিয়া সরকার এ হামলার দায় স্বীকার করেছে। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার জঙ্গি বিমান এ হামলা চালিয়েছে। জাহরানের মৃত্যু বিদ্রোহী গ্রুপগুলির ওপর একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে।  কারণ তার নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করছিল অস্ত্রে সুসজ্জিত প্রায় ২০ হাজার যোদ্ধা। প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে জাহরানকে সবসময় হুমকি হিসেবেই বিবেচনা করা হতো। ক্যারিশাম্যাটিক এই সালাফি ধর্মীয় নেতা সৌদি আরব থেকে সবসময় সহযোগিতা পেয়ে এসেছেন।

এদিকে সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও গৃহযুদ্ধের অবসানে আসাদ সরকারের সঙ্গে বিদ্রোহীদের শান্তি আলোচনা শুরুর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে জাহরানকে হত্যার এ ঘটনায় শান্তি আলোচনায় গুরুতর প্রভাব ফেলতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..