× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৪৩

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: অন্তত ১৪৩ জন নিহত হয়েছে বোমা হামলায় সিরিয়ার হোমস ও দামেস্ক নগরীত। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। খবর বিবিসির।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছে, রাজধানী দামেস্ক-এর অদূরে অবস্থিত সাঈদা জেইনব এলাকায় পরপর চারটি বোমা বিস্ফোরণে অন্তত ৮৩ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সিরিয়ার রাজধানী এবং হোমস শহর রবিবার বারবার কেঁপে কেঁপে উঠেছে বিস্ফোরণের ধাক্কায়; দুই নগরেই মুহুর্মুহু বাড়ছে মৃতের পরিসংখ্যান।

ব্রিটেন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, হোমস শহরে নিহতের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

হোমসে হামলার পর বিস্ফোরণ ঘটে দামেস্কে। আক্রান্ত ও আহতের মানুষ আর্তচিৎকারে ভারী হয়ে উঠে রাজধানীর আকাশ।

তবে, এরই মধ্যে খবরে জানা যাচ্ছে যে, সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে সিরিয়ার আলেপ্পোতে ইসলামিক স্টেট-এর প্রায় ৬০ জন জিহাদি নিহত হয়েছে।

যদিও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছিলেন যে, আংশিক যুদ্ধ বিরতি দিতে সম্মত হয়েছে রাশিয়া ও অ্যামেরিকা।

রবিবারের এই হামলাগুলোতে মূলত সংখ্যালঘু শিয়া মুসলিমদেরকেই লক্ষবস্তু করা হয়েছে।

সিরিয়ার শিয়া মুসলিমদের অত্যন্ত পবিত্র মসজিদ সাঈদা জেইনব-এ অন্তত চারটি বিস্ফোরণ ঘটেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৮৩ জন এবং আহত হয়েছে কমপক্ষে ১৭৮ জন।

দি আমাক নামের একটি সংবাদ সংস্থা— যেটি আইএস-এর সাথে সম্পৃক্ত— জানিয়েছে, আইএস জঙ্গিরা প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং পরে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়।

সাঈদ জেয়নব-এ আইএস এর হামলায় আত্মঘাতী বোমা হামলায় গতমাসেও নিহত হন অন্তত ৭১ জন।


এ ক্যটাগরির আরো খবর..