× Banner
সর্বশেষ
রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো প্রণোদনা দেওয়া যেতে পারে -তথ্যমন্ত্রী আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব -পার্বত্য মন্ত্রী সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী আজ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি ঘোষণা দেহ রাখলেন ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে সড়ক ও সেতু মন্ত্রী’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে প্রকাশ্যে নৌকায় সিল

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়ায় একটি কেন্দ্রে ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট নিয়ে নৌকার এজেন্টদের প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে । ৪টি বুথের কোনটিতেই ধানের শীষসহ নির্বাচনে অংশ নেয়া ৪ চেয়ারম্যান প্রার্থীর কোন এজেন্ট পাওয়া যায়নি।

উপজেলার সলপ ইউনিয়নের খান সোনতলায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ, টি ইমামের বাবার নামে প্রতিষ্ঠিত সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় গিয়ে এমন চিত্র নজরে আসে। এই ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপদেষ্টার ছেলে তানভীর ইমামের পিএস ইঞ্জি: শওকত হোসেন নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। ভোট চলাকালে এমপির গাণম্যান মীর আনোয়ার হোসেনকে নৌকার পক্ষে কেন্দ্রে প্রভাব বিস্তার করতে দেখা যায়।

কেন্দ্রের ২নং বুথে গিয়ে দেখা যায় মোরগ প্রতিকের সদস্য প্রার্থীর এজেন্ট শহিদুল ইসলাম ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট নিয়ে প্রকাশ্যে নৌকায় সিল দিচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ভোটাররা সিল সঠিকভাবে দিতে পারে না তাই সিল দিয়ে দিচ্ছি।

এই বুথের নৌকার এজেন্ট শাহাদত শেখ বলেন, সলপ ইউপি নির্বাচনে ৪জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশ নিলেও অন্য প্রার্থীর কোন এজেন্ট বুথে আসেনি। এই বুথের সহকারী প্রিজাইডিং অফিসার আনছার আলী বলেন, প্রকাশ্যে সিল মারতে নিষেধ করেছি। কিন্ত তারা শোনেনি।


এ ক্যটাগরির আরো খবর..