× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

সিটি ব্যাংকের ৯ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

admin
হালনাগাদ: রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ গ্রাহকদের বন্ধ এ্যাকাউন্ট থেকে ৭১ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দি সিটি ব্যাংকের নয় কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কশিমন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রবিবার কমিশন এ চার্জশিট অনুমোদন দিয়েছে। মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শীঘ্রই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন— দি সিটি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মো. মোস্তাকুর রহমান, কম্পিউটার অপারেটর মো. মামুনুর রশিদ শাহিদ, সিনিয়র কম্পিউটার অপারেটর মো. জাহেদুল ইসলাম, আবুল কাশেম, সিটি ব্যাংকের প্রাইরোটি ব্যাংকিংয়ের সেন্ট্রাল ম্যানেজার (জুবলী রোড শাখার সাবেক ব্যবস্থাপক) মো. আনিসুর রহমান, ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক (আন্দরকিল্লা শাখার সাবেক ব্যবস্থাপক) মোহাম্মদ কামরুল ইসলাম, চট্টগ্রামের হলিশহর শাখার ব্যবস্থাপক (বন্দরটিলা শাখার সাবেক ব্রাঞ্চ এ্যান্ড সার্ভিস ম্যানেজার) মো. ইকবাল গণি সিদ্দিকী, হলিশহর শাখার এসিএসএম (বন্দরটিলা শাখার সাবেক কাস্টমার সার্ভিস অফিসার) মো. এ এস এম আতিক উল্লাহ ও চট্টগ্রামের চকবাজার শাখার ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার মো. খোরশেদ আলম।

এ বিষয়ে প্রণব কুমার ভট্টচার্য্য জানান, বিভিন্ন গ্রাহকের ১১টি বন্ধ এ্যাকাউন্ট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওই অর্থ স্থানান্তরপূর্বক আত্মসাৎ করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া তিনজনের নামে তিনটি ব্যাংক এ্যাকাউন্ট খুলে বন্ধ এ্যাকাউন্টের জমাকৃত ওই অর্থ স্থানান্তর করে আত্মসাৎ করেন। কমিশনের তদন্তে এ সব অভিযোগের সত্যতা পাওয়ায় মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। ২০১২ সালের ৪ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলাটি (মামলা নম্বর ৮) দায়ের করা হয়। দন্ডবিধির ৪০৯/১০৯/২০১ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটির চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস ছালাম এ মামলা তদন্ত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..