× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

সাদিয়াকে বাঁচাতে সাহায্যের আবেদন পরিবারের

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধিঃ অসহায় দরিদ্র পরিবারের কন্যা সাদিয়াকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার পিতার আকুল আবেদন।
সাদিয়া আক্তার শান্তা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের হত দরিদ্র নুর ইসলামের কন্যা। নুর ইসলাম হত দরিদ্র এবং সামান্য খিলি পানের দোকান করে জীবিকা নির্বাহ করেন। সাদিয়ার মা মোছাঃ মরিয়ম বেগম পেশায় গৃহিনী এবং অন্যের বাড়িতে ঝি এর কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সাদিয়ার বয়স মাত্র ৬ বছর।
ফুটফুটে চেহারার সাদিয়া আক্তার শান্তার জন্মের ১ বছরের মধ্যেই তার হার্টের ভাল্বের সমস্যা ধরা পরে। রংপুরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করে গেলেও দিন দিন সাদিয়ার অবস্থার কোন উন্নতি হয়নি। ইতিমধ্যে সাদিয়ার চিকিৎসা ও সংসার সামলাতে গিয়ে জমানো অর্থসহ বিভিন্ন এনজিও থেকে ঋণের টাকা নিয়ে ঋণের দায়ে জর্জড়িত নুর ইসলাম চোখে সর্ষেফুল দেখছেন। কন্যাকে বাচানোর জন্য চেষ্ঠার হাল ছাড়েনি নুরইসলাম ও তার স্ত্রী মরিয়ম বেগম।
অবশেষে ঢাকার চিকিৎসক ডাঃ আব্দুল আলিমের নিকট সাদিয়াকে চিকিৎসার জন্য নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে হার্টের ভাল্বের ছিদ্র ধরা পরে এবং দ্রুত সময়ের মধ্যে হার্ট অপারেশন করার পরামর্শ প্রদান করেন। সাদিয়ার হার্টের অপারেশনে ২ লাখ টাকার প্রয়োজন। দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করে অপারেশন করার কোন সামর্থ নেই। অথচ অপারেশন না করলে বাঁচানো যাবে না তার কন্যা সাদিয়া আক্তার শান্তাকে।
এ অবস্থায় অসহায় দরিদ্র পরিবারের কন্যা সাদিয়াকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তার পিতা সকলের নিকট আর্থিক সহযোগীতার আবেদন করেছেন। সাদিয়ার জন্য সাহায্য পাঠাতে এবং পরিবারের সাথে যোগাযোগ করার ঠিকানা- মোঃ নুর ইসলাম (সাদিয়া পান স্টোর), ধামেরহাট বাজার, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম। মোবাইল: ০১৭৯৬৭১৭৪৯১ (বিকাশ)।


এ ক্যটাগরির আরো খবর..