× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

সালথায় হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে চাউল বিতরণে ব্যাপক অনিয়ম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা বাজারের চাউল বিতরণে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ডিলার আবু বক্কারের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, হতদরিদ্রদের প্রতিটি কার্ডে ৩শ’  টাকার বিমিয়ে ৩০ কেজি চাউল বিতরণ করার নিয়ম রয়েছে। কিন্তু ৩০ কেজির পরিবর্তে খোলা বস্তা থেকে প্রতিটি কার্ডে ২৭/২৮ কেজি করে চাউল বিতরণ করে আসছেন ডিলার আবু বক্কার। মঙ্গলবার চাউল বিতরণের সময় সরোজমিনে গিয়ে চাউল কম বিতরণের সত্যতা পাওয়া যায়।

মঙ্গলবার সকালে কুমারকান্দা বাজারে চাউল নিতে আসা হতদরিদ্র রেবেকা বেগম ও মোশারফ হোসেন এ প্রতিনিধিকে বলেন, বিগত দিন থেকে এপর্যন্ত এই কার্ড দিয়ে ডিলার আবু বক্কারের কাছ থেকে ৪বার চাউল উত্তোলন করেছি। প্রতিবারে ৩০ কেজির পরিবর্তে ২৬ থেকে ২৭ কেজি চাউল পেয়েছি।

চাউল কম বিতরণের সময় অভিযুক্ত ডিলার আবু বক্কার সাংবাদিকদের বলেন, আমরা কাউকে চাউল কম দিচ্ছি না। দু-একটা মাপের সময় কমবেশি হতে পারে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী বলেন, উপজেলা নির্বাহী অফিসার আমাকে চাউল বিতরণে পাঠিয়েছে। আমি সরোজমিনে গিয়ে ডিলারকে সতর্ক করেছি যে, কোন প্রকারে চাউল কম দেওয়া যাবে না।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, চাউল কম বিতরণের খবর পেয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে কুমারকান্দা বাজারে পাঠানো হয়েছিলো। এবিষয়ে আমরা তদন্তপূর্বক ব্যাবস্থা নিবো।


এ ক্যটাগরির আরো খবর..